EIIN : 104841
Madrasha Code : 20050 Sonargaon, Rangunia, Chittagong; 01815605359
সোনারগাঁও দাখিল মাদ্রাসা Sonargaon Dakhil Madrasha Sonargaon, Dhamair hat, Rangunia, Chittagong
01815605359; yousufe77ctg@gmail.com / sdmctg12@gmail.com
Principal Message

    শিক্ষা ব্যক্তিকে উদার, সমাজকে আলোকিত এবং জাতিকে উন্নত করেতাই মনীষিগণ, নবী-রাসুলগণ এমনকি খোদ রাব্বুল ইজ্জতই শিক্ষার প্রতি মানুষকে জোর তাগিদ দিয়েছেনএ জোর তাগিদের মর্মার্থ সমাজ হিতৈষীগণ ও দ্বীন দরদীগণ তা উপলদ্ধি করতে পেরে তাঁরা মক্তব,মাদ্রাসা,স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে থাকেন তাঁদেরই তরিকানুসারে এলাকায় দ্বীনি আলো বিতরণের লক্ষ্যে ১৯৯২ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন ১৪নং দক্ষিণ রাজা নগর ইউনিয়নের একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান সোনারগাঁও দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেনপ্রকাশ থাকে যে, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ দেশের সকল পর্যায়ে তথ্যসেবা পৌঁছে দেয়ার প্রক্রিয়া হাতে নেয়া হয়েছেদক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরীর লক্ষ্যে সরকার ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি বিষয়টিকে বাধ্যতামূলক করেছেনতাই এ মহৎ উদ্যেগকে আমি স্বাগত জানাই এবং সাথে সাথে আল্লাহর কাছে আমার ফরিয়াদ -এ মাদ্রাসা হতে একদিন একজন মুজাদ্দিদ,একজন যুগশ্রেষ্ঠ আলেম ও দেশখ্যাত ওয়ায়েজ বের হবে ইনশাল্লাহএ ক্ষেত্রে সবার দোয়া,দিকনির্দেশনা ও সহযোগিতা আমার এ চলার পথের পাথেয়