President Message
President Name
শিক্ষা জাতিকে সমৃদ্ধ ও উন্নত করে। আলোকিত মানুষ সৃষ্টি
করতে সঠিক শিক্ষার বিকল্প নেই। তাই সৃষ্টির শুরু থেকেই সত্যিকার শিক্ষাই হয়েছে সম্মানের
মাপ কাটি। ব্যক্তিত্বের বহুমুখী প্রসার হয়েছে শিক্ষার মানদন্ডে। তারই লক্ষে সোনারগাঁও
দাখিল মাদ্রাসা ১৯৯২ সনে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান যুগ তথ্য
প্রযুক্তির যুগ। বাংলাদেশের বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দিনরাত কাজ করে চলেছেন। এই তথ্য প্রযুক্তির
যুগকে কাজে লাগার জন্য সব চাইতে বড় মাধ্যম হলেো শিক্ষা। বিষয়টি গুরুত্বের সহিত
কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডায়নামিক ওয়েবসাইট খোলার নির্দেশ দিয়েছেন
শিক্ষা মন্ত্রনালয়। বিজ্ঞান আবিস্কার করে বা প্রকৃতি আমাদের যাকিছু দিয়েছেন আমরা তা প্রযুক্তির
মাধ্যমে কাজে লাগিয়ে অনেক বেশি সফলতা আনায়ন করতে পারি। শিক্ষা মন্ত্রনালয়ের এ
মহান উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
বিস্তারিত
Principal Message
Principal Name
শিক্ষা ব্যক্তিকে উদার, সমাজকে
আলোকিত এবং জাতিকে উন্নত করে। তাই মনীষিগণ, নবী-রাসুলগণ এমনকি খোদ রাব্বুল ইজ্জতই
শিক্ষার প্রতি মানুষকে জোর তাগিদ দিয়েছেন। এ জোর তাগিদের মর্মার্থ সমাজ হিতৈষীগণ ও দ্বীন দরদীগণ তা উপলদ্ধি করতে পেরে
তাঁরা মক্তব,মাদ্রাসা,স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে থাকেন । তাঁদেরই তরিকানুসারে এলাকায় দ্বীনি আলো বিতরণের লক্ষ্যে
১৯৯২ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন ১৪নং দক্ষিণ রাজা নগর ইউনিয়নের
একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান সোনারগাঁও দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেন । প্রকাশ থাকে যে, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ । দেশের সকল পর্যায়ে তথ্যসেবা পৌঁছে দেয়ার প্রক্রিয়া হাতে
নেয়া হয়েছে । দক্ষ ও যোগ্য মানব সম্পদ
তৈরীর লক্ষ্যে সরকার ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ
শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি বিষয়টিকে বাধ্যতামূলক করেছেন। তাই এ মহৎ উদ্যেগকে আমি স্বাগত জানাই । এবং সাথে সাথে আল্লাহর কাছে আমার ফরিয়াদ -এ মাদ্রাসা হতে একদিন একজন মুজাদ্দিদ,একজন যুগশ্রেষ্ঠ আলেম ও দেশখ্যাত ওয়ায়েজ বের হবে ইনশাল্লাহ। এ ক্ষেত্রে সবার দোয়া,দিকনির্দেশনা
ও সহযোগিতা আমার এ চলার পথের পাথেয়।
বিস্তারিত
মাদ্রাসার পরিচিতি ও ইতিহাস
মাদ্রাসার পরিচিতি ও ইতিহাস
আমাদের প্রতিষ্ঠানের নাম সোনরগাঁও দাখিল মাদ্রাসা।
এটি বার আউলিয়ার পূণ্য ভূমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন ১৪নং রাজা নগর ইউনিয়নস্থ
৫নং ওয়ার্ডের কেন্দ্রস্থল ঐতিহ্যবাহী সোনারগাঁও গ্রামে অবস্থিত। এ গ্রামে পীরে কামেল,রাহনুমায়ে
শরিয়ত ও তরিকত,শাসসুল ওলামা,ওস্তাজল ওলামা,আল্লামা অধ্যক্ষ ছৈয়দ শাসসুল হুদা(রহ:)এর
উর্ধ্বতন পুরুষ অলিয়ে কামেল আল্লামা ছৈয়দ আবদুল জাহের(রহ:)আনুমানিক ১৯৪০ সালে অত্র
মাদ্রাসা ভিত্তি রচনা করে ছিলেন। মুরুব্বীদের কাছে জন শ্রুতি আছে-অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা
করার পর হতে সোনারগাঁও গ্রামে “গরম বেরামের”আবির্ভাব হয়নি,(গরমবেরাম হলো-“ভয়ানক কলেরা
রোগ” যা একজনের হলে সারা গ্রামে ছড়িয়ে পড়ত এবং বেশী বেশী মানুষ মারা যেত)। এ দৃষ্ঠি
কোণ থেকে স্পষ্ঠ প্রতীয়মান হয় যে, এ মাদ্রাসা প্রতিষ্ঠ লগ্ন হতে আধ্যাত্মিক বা বেলয়েতী
দৃষ্ঠি রয়েছে। এ মাদ্রাসা দীর্ঘ যাবৎ ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে এলাকায় দ্বীনি তালিমের
খেদমত করে ছিলেন। পরবর্তীতে এলাকয় কয়েকজন কৃতি সন্তান ও দ্বীনদরদী ব্যক্তি উক্ত ফোরকানিয়া
মাদ্রাসাকে পর্যায়ক্রমে প্রথমে এবতেদায়ী মাদ্রাসা এবং পরে দাখিল মাদ্রাসায় উন্নীত করার
জন্য প্রতিশ্রুতি বদ্ধ হন। তাঁদেরই একান্ত শ্রম ও প্রচেষ্ঠায়, এলাকাবাসীর সহযোগিতায়
ও শিক্ষক মন্ডলীর সীমাহীন ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে সোনারগাঁও দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা
লাভ করে। অত্র মাদ্রাসা বোর্ড কর্তৃক বিগত ২০০৩ সালে প্রাথমিক অনুমতি ও ২০০৭ সালে একাডেমিক
স্বীকৃতি লাভ করে। অবশেষে ২০১০ সালে ১০ই মে রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ সন্তান, গণ প্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব ড.হাছান মাহমুদ(এম.পি) সাহেবের
সুনজরে অত্র মাদ্রাসা এম.পিও ভুক্ত করা হয়। এ মহান পূণ্যময় কাজটি করে ড.হাছান মাহমুদ
সাহেব অত্র এলাকাবাসী, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদেরকে আজীবন কৃতঞ্জতার পাশে আবদ্ধ
করেছেন। আর অত্র মাদ্রাসার পরীক্ষার ফলাফল আল্লাহর রহমতে সত্যিই ঈষর্ণীয়। প্রারম্বিক
বছর(২০০৫ সাল)হতে প্রায় প্রতি বছেরের দাখিল,জেডিসি,এবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল
রাঙ্গুনিয়ায় রীতিমতো সাড়া জাগানো ফলাফল হয়ে আসছে ইনশাল্লাহে,এতে আল্লাহ তায়ালা ও সংশ্লিষ্ঠ
সবার অশেষ শোকরিয়া আদায় করছি-আল হামদুলিল্লাহ।পরিশেষে, অত্র মাদ্রাসা যে মহান ব্যক্তি
ভিত্তি প্রস্থর করেছেন,যাঁরা শারীরিক পরিশ্রম দিয়ে মাদ্রাসা দাঁড় করেছের, পরিচালনা
করেছেন/করছেন,যাঁরা পাঠদান দিয়ে মাদ্রাসাকে সজীব করেছেন/করছেন,যাঁরা মাদ্রাসাকে মহব্বত
ও সহযোগিতা করেছেন/করছেন, আল্লাহ তায়ালা তাঁদেরকে দুনিয়া-আখেরাতে উভয় জাহানে কামিয়াবী
নসিব করুণ আমিন,ছুম্মা আমিন,বেহুরমতে নবীয়ে মুখতার,মালেকে কাউছার সাল্লাল্লাহু আরাইহে
ওয়াসাল্লাম।
বিস্তারিত
ক্যালেন্ডার
| রবি |
সোম |
মঙ্গল |
বুধ |
বৃহঃ |
শুক্র |
শনি |
জরুরি হটলাইন
